ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশখালী সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

admin ঢাকা
আপডেট: 11 May 2019, 21:21

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের দুবলিতে বিএসএফ’র নির্যাতনে কবিরুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সদর উপজেলার কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কবিরুল ইসলাম (৩২) সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।
কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফ তাকে আটক করে মারপিট করে। পরে তার গালে পেট্রোল ঢেলে দেয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যাওয়া হয়। পরে তাকে বাড়িতে নেওয়া হয়। রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিল। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রোল ঢেলে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেওয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি জানান, কবিরুলের লাশের ময়না তদন্ত করা হবে।
এদিকে জানতে চাইলে বিজিবির কুশখালি বিওপির নায়েক সুবেদার আরিফ বলেন, এমন কোনো ঘটনা সম্পর্কে আমার জানা নেই।
অপরদিকে, বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি। হাসপাতালে লোক পাঠিয়েছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *