সরকারি কেবিএ কলেজের অফিস সহকারী ওয়াজেদ আলীর ইন্তেকাল, শোক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অফিস সহকারী আব্দুল ওয়াজেদ আলী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….. রাজিউন)।
বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ১১টায় খুলনার গাজী মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে সরকারি কেবিএ কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল মজিদসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply