ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আলোচনা

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 22:23

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বিকাল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির প্রাঙ্গণের কথামৃত ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক অমিত হালদারের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা স্বিগ্ধা নাথ, সহ-সভাপতি গৌরঙ্গ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক মলয় দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুবনায়ক স্বামী বিবেকানন্দ সারাটা জীবন মানুষের দুঃখ, দুর্দশা নিজের বুকে ধরণ করে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সে জন্য আজ স্বামী বিকেকানন্দ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। মানুষের মধ্যে অনন্ত শক্তি ও অনন্ত সম্ভাবনার কথা স্বরণ করিয়ে দিয়ে মানুষের আসল সত্ত্বাকে চিহ্নিত করার প্রাণবন্ত চেষ্টা করেছেন স্বামী বিবেকাকনন্দ। স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে একটি আলোকিত সমাজ বির্নিমাণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা অগ্রণী ভূমিকা রাখবে- এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *