ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: মারপিট, ছিনতাইয়ের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 22:28

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আদালতের নির্দেশ লঙ্ঘন করে এক ব্যক্তির জমি দখলের উদ্দেশ্যে হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ভাস্কর কুমার ভঞ্জ কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চালিতাবাড়িয়া গ্রামের মৃত অসীত কুমার ভঞ্জের ছেলে ভাস্কার কুমার ভঞ্জের (৩৮) সাথে পাশর্^বর্তী মারকা গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আনছার আলী গংদের মারকা মৌজায় অবস্থিত ৫৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। জমি জবরদখল ও গাছপালা কাটাসহ মারপিট করার হুমকি প্রদান করায় আনছার আলী গংদের বিরুদ্ধে ভাস্কর কুমার ভঞ্জ গত ১৭.১২.২০১৮ তারিখে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর- ৬৭৬।
এতে ক্ষিপ্ত হয়ে ও অসৎ উদ্দেশ্য চরিতার্থের উদ্দেশ্যে আনছার আলী বাদী হয়ে গত ১৯ মার্চ ভাস্কর ভঞ্জসহ ৪ জনকে বিবাদী করে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত আগামী ২০ মে ওই মামলার শুনানির দিন ধার্য করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতে হাজির হয়ে তফশিল বর্ণিত জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য উভয়পক্ষকে নোটিশ প্রদান করেন।
এদিকে, আদালতের আদেশ অমান্য করে আনছার আলী (৪৫), তার স্ত্রী জুলেখা বিবি (৩৮), একই গ্রামের জবেদ আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২) শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিরোধীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে ১৫টি বাঁশ কেটে নেয়। কারণ জানতে চাইলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারপিট করে ভাস্কর ভঞ্জের পরিধেয় পোশাক ছিড়ে ফেলার পাশাপাশি মারপিট করে নাকসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে ও ভাস্কর ভঞ্জের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। উক্ত ব্যক্তিরা এর আগেও বিরোধীয় জমি থেকে জোরপূর্বক গাছগাছালি কেটে আত্মসাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাঁশ কাটা, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আনছার আলীকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানায় ভাস্কর কুমার ভঞ্জ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *