ইসলামকাটী চৌরাস্তার বদর মোড়-বারাত মোহনা রাস্তার বেহাল দশা
ইসলামকাটী (তালা) প্রতিনিধি: তালার ইসলামকাটী চৌরাস্তার বদর মোড় থেকে বারাত মোহনা বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির এতোই ভগ্ন দশা যে প্রায় দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামকাটী চৌরাস্তার বদর মোড় থেকে বারাত মোহনা বাজার পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘদিন সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ভাঙ্গাচুরা রাস্তাটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকে। এর ফলে রাস্তায় কোথায় ভালো, কোথায় খারাপ তা বোঝা যায় না। পুরো রাস্তাটির পিচ উঠে গিয়ে খোয়া পর্যন্ত উধাও হয়ে গেছে। রাস্তাটি দিয়ে চলাচলকারী ছোট বড় যানবাহন প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তাটি দিয়ে মানুষ তালা সদর, সাতক্ষীরা, কপিলমুনি বাজার, পাটকেলঘাটা বাজার, ইসলামকাটী রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন স্থানে চলাচল করে। স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্থার হয়নি। ফলে এই অবস্থা।
ভ্যানচালক জামাল শেখ জানান, প্রায় এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। রাস্তাটির ভগ্নদশা দীর্ঘদিন। সম্প্রতি এই রাস্তা দিয়ে ধান নিয়ে আসার পথে মাজেরপাড়া এলাকায় গর্তের মধ্যে পড়ে আমার ধানবোঝায় ভ্যান উল্টে যাই।
স্থানীয় ইউপি সদস্য সরদার রবিউল ইসলাম (রবি) জানান, রাস্তাটির গত ৫ বছর ধরে এমন অবস্থা। কিন্তুু সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয় না। রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। এতে দুর্ভোগের সীমা নেই।
ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সেন জানান, রাস্তাটি সরেজমিনে দেখেছি। রাস্তাটির আসলেই অনেক খারাপ অবস্থা। এমপি মহোদয়ের সাথে কথা বলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply