ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অলিতে গলিতে রকমারি ইফতারির পসরা

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 22:24

গাজী আসাদ: সাতক্ষীরা শহরের অলিতে গলিতে বসছে রকমারি ইফতারির পসরা। দুপুর গড়াতেই থরে থরে সাজানো রকমারি ইফতার বিকিকিনির ধুম পড়ে ইফতারির দোকানগুলোতে। তবে রোজার শুরুতে প্রচ- গরম থাকায় বিকিকিনিতে একটু ভাটা পড়েছে।
শুক্রবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও কোথাও রাস্তার ধারে সারিবদ্ধভাবে ও হোটেল-রেস্তোরাঁর সামনে বসানো হয়েছে ইফতারির পসরা। রাস্তার ধারে সামিয়ানা ঝুলিয়ে টেবিল পেতে এসব দোকানিরা ক্রেতাদের আকর্ষণ করতে মেতেছেন বাহারি রঙ আর স্বাদের ইফতারি বিক্রিতে।
রয়েছে আইটেমেরও ভিন্নতা। ইফতারির কমন আইটেম বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলার ঘুগনি, জিলাপির সঙ্গে বিক্রি হচ্ছে অ্যাবাকাস স্পেশাল প্রন বল, বিফ কিমা, বিফ জালি কাবাব, চিকেন হালিম, গরু ও খাসির হালিম, স্পাইসি হট আলু, চিকেন উইংস, চিকেন বটি, চিকেন টিক্কা, খাসির বিরিয়ানি, আলু সমুচা, চিকেন ড্রাম স্টিক, চাপলি কাবাব, ফালুদা, ডিম চপ, তেহারি, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, শিক কাবাব, বটি কাবাবসহ আরও কয়েক প্রকার ইফতারি।
খোঁজ নিয়ে দেখা গেছে, শহরের পাঁনসি রেস্তোরাঁতে ম্যানটোস ২০ টাকা, ঝুরি কাবাব একশ গ্রাম ৫০ টাকা, চিকেন সাসলিক ৪০ টাকা, বিফ সাসলিক ৫০ টাকা, জালি কাবাব ২০০ টাকা, শাক ফ্লোরা ৫ টাকা, পাকুড়া ৫ টাকা, চিকেন ফ্রাই ৯০ টাকা, কাটি কাবাব ২০ টাকা, উইস কাটি কাবাব ৩০ টাকা, হালিম ৩০, ৫০ ও ১০০ টাকা বাটি, তেহারী ১০০ টাকাসহ আছে ছোলার ঘুগনি, আলুর চপ, মাংসের চপ, শাহী জেলাপীসহ রকমারি ইফতারি।
এছাড়া, সোনারগাঁও রেস্তোরাঁতে রেশমি জিলাপী ২০০ টাকা কেজি, শাহী জিলাপী ১০০ টাকা কেজি, চিকেন কাটি কাবাব ৪০ টাকা, বিফ কাটি কাবাব ৫০ টাকা, সবজি রোল ৩০ টাকা, চিকেন ফ্রাই ৫০ টাকা, টিকিয়া ৩০-৪০ টাকা, হালিম ৪০ টাকা, ছোলার ঘুগনি ১০০ টাকা কেজি ও পেয়াজী ১০০ টাকা কেজি। এছাড়া, বেগুনি, আলুর চপসহ রকমারি ইফতার রয়েছে।
শহরের ডে-নাইট কলেজ মোড়ের সবজি রেস্তোরাঁয়ও রয়েছে রকমারি ইফতারি। সেখানে গরম গরম শাহী জিলাপী স্পেশাল। তাছাড়া ডিমের চপ, আলুর চপ, ঝুরি ভাজা, মাংসের চপ, শামুচা, পেয়াজিসহ রকমারি ইফতারির পসরা বসেছে।
শুধু পাঁনসি, সোনারগাঁও বা সবজি রেস্তোরাঁ নয়, শহরের অলিতে গলিতে বসেছে এসব ইফতারের দোকান। সব দোকানগুলোতেই রয়েছে ইফতারের রকমারি আয়োজন।
সোনারগাঁও রেস্তোরাঁয় ইফতারি কিনতে আসা কামালনগর এলাকার আবু জাহিদ জানান, বাসাতে ইফতারির আয়োজন করা হয়। তবে, ইফতারের এসব দোকানগুলোতে রকমারি ইফতারি প্রতিদিনই কেনা হয়।
শহরের সবজি রেস্তোরাঁর মালিক মো. খোকন জানান, প্রতি বছর এই ইফতারের দোকান দেওয়া হয়। বিশেষ করে তার এখানে শহরের মানুষ শাহী জিলাপী কিনতে আসে। তিনি আরো জানান, এবছর গরম বেশী থাকায় বেচাকেনা একটু কম তবে তুলনামূলক ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *