সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। আজ শরীর নিয়ে হয়রানি হতে পারে। সংসারে সব কিছু শান্ত থাকবে।
মিথুন (২১ মে – ২০ জুন): গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকায় ক্ষতির যোগ।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। অতিরিক্ত ভোগের ইচ্ছা হওয়ায় খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোন আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): সকালে সন্তান ও স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা। কোন কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোন ভ্রমণের আলোচনা হতে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ব্যবসার দিকে আয় বাড়তে পারে। চাকরির স্থানে কোন বাঁধা আসতে পারে। শত্রুর জন্য কোন ক্ষতি হতে পারে। দূরের কোন বন্ধুর খবর আসতে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোন অতিথি আসতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): আজ সকল কর্ম খুব বিচক্ষণ ভাবে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা আজ আপনার ভাল লাগবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নব্য বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। হজমের সমস্যা। মহিলাদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): আর্থিক অবস্থা ভালই যাবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়। আপনার দ্বারা কর্মস্থানে কোনও বাজে কাজ হতে পারে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে। যে কোন কারণে কোনও মিথ্যা বদনাম জুটতে পারে।

Leave a Reply