মাটিয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাজার নির্মাণ কাজ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাজার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে মাটিয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা বাজার নির্মাণের কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, নির্বাচনী এলাকার মানুষের ভালবাসায় আমি সিক্ত ও মুগ্ধ। উন্নয়নের ছোঁয়ায় নির্বাচনী এলাকার মানুষকে শান্তি ও স্বস্তিতে রাখতে চাই। রাস্তা-ঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ, হাট-বাজারসহ সকলক্ষেত্রে উন্নয়নের ছোয়া দিতে চাই। সাতক্ষীরা সদর উপজেলা হবে উন্নয়নের রোল মডেল। ১৪টি ইউনিয়ন ও পৌরসভার কোনো জায়গা উন্নয়ন বঞ্চিত থাকবে না। যাদের ভাবাসায় আমি সিক্ত তাদের কিভাবে ভাল রাখা যায় সেটাই আমার একমাত্র চিন্তাধারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জজ এন্টারপ্রাইজের মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড আওয়ামী রীগের সভাপতি ভৈরব সরকার, মাটিয়াডাঙ্গা রুপালী সংঘের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিপুল প্রমুখ।
প্রসঙ্গত, সিসিআরআইপি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মাটিয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাজার নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply