কৃষ্ণনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২শ পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাউল তুলে দেন ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন (লাকী)।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, জবেদ আলী গাজী, গোবিন্দ প্রসাদ ঘোষ, সরদার নুরুল আমিনসহ ইউনিয়নের সুধিজন।

Leave a Reply