মৌতলার ব্যবসায়ী আবু মুছা গাজী আর নেই
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও মধ্য মৌতলা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন আহমেদের ছেলে আবু মুছা গাজী (৫৫) আর নেই। সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে মৌতলা বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামায অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরীম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Leave a Reply