ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের সেহারায় পাসপোর্ট দালাল রফি’র বিরুদ্ধে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 21:41

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের সেহারায় পাসপোর্ট অফিসের কথিত দালাল রফি’র বিরুদ্ধে পাসপোর্ট করে দেয়ার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত ৮ এপ্রিল অভিযান চালায় দুদক। অভিযানকালে শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করে দুদক। তবে সুযোগ বুঝে পালিয়ে যায় আরও কয়েকজন দালাল। এদের মধ্যে অন্যতম কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের হরু গাজীর ছেলে রফি।
পাসপোর্ট করার জন্য একজন গ্রাহক হিসেবে মুঠোফোনে খরচ জানতে চাইলে পাসপোর্ট দালাল রফি জানান, সাধারণ পাসপোর্ট করতে খরচ হবে পাঁচ হাজার পাঁচশত টাকা এবং জরুরি পাসপোর্ট করতে খরচ হবে দশ হাজার পাঁচশত টাকা। অথচ সাধারণ পাসপোর্টের প্রকৃত খরচ তিন হাজার চারশত পঞ্চাশ টাকা এবং জরুরি পাসপোর্টের খরচ ছয় হাজার নয়শত টাকা মাত্র। দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে পাসপোর্ট দালাল রফি।
এলাকার কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা রফি’র কাছ থেকে পাসপোর্ট করেছি। কিন্তু আমরা এতদিন জানতাম না দালাল রফি আমাদের থেকে এত টাকা ঠকিয়ে নিয়েছে।
পরে রফির মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দালাল রফি তার বাড়ি থেকেও চম্পট দেয়। পাসপোর্ট করে দেয়ার নামে অতিরিক্ত পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার সাথে জড়িত রফি’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *