অ্যাড. শামছুল হকের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স
ডেস্ক রিপোর্ট: অ্যাড. শামছুল হকের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স ও আইনজীবী ভবনে বারের সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়।
এর আগে কালেক্টরেট কোর্ট চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রেফারেন্স অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারের সাবেক সভাপতি অ্যাড. আবুল হোসেন ও অ্যাড. এস এম হায়দার। অনুষ্ঠানে মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান এম শাহ আলম। অনুষ্ঠানে জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বারের সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম।

Leave a Reply