ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিল জব্দ

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 22:25

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, মোটরসাইকেল, বাই সাইকেল, তালা চাবি, এবং শাড়ি জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার বিকাল সাড়ে ৪টায় মাদরা বিওপি’র সদস্যরা কালিবাড়ী পাঁকা রাস্তা থেকে ৩ হাজার টাকার দুই বোতল ভারতীয় মদ এবং ১ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যের একটি মোটর সাইকেল, একই বিওপি’র সদস্যরা ভাদিয়ালী রাজ্জাকের মোড় থেকে ১৭ হাজার ২শ টাকার মূল্যের ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল, রোববার দিবাগত রাত ৯টায় তলুইগাছা বিওপির সদস্যরা নাটি জাংগল থেকে ৬৫ হাজার ২শ টাকার ১৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল, কাউনডাংগা থেকে ৭ হাজার টাকার একটি ভারতীয় বাই সাইকেল জব্দ, সোমবার সকাল ১১টায় তলুইগাছা বাজার মোড় থেকে ২৭ হাজার টাকার ৫৪ পিছ ভারতীয় তালা চাবি জব্দ করে।
এদিকে, রোববার বিকাল ৩টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী থেকে ৩০ হাজার টাকার প্রচুর পরিমাণে ভারতীয় তালাচাবি, আমতলী থেকে ৪০ হাজার টাকার ২০ পিস ভারতীয় শাড়ি, রোববার দুপুর ১টায় ভোমরা বিওপি’র সদস্যরা ভোমরা পাঁকা রাস্তার উপর থেকে ২৭ হাজার ৬শ টাকার ৬৯ জোড়া ভারতীয় জুতা, সোমবার ভোর ৪টায় কুশখালী বিওপির সদস্যরা নাটি জাংগল থেকে ২০ হাজার টাকার ৪০ পিছ ভারতীয় তালা চাবি, কালিয়ানী বিওপির সদস্যরা কালিয়ানী মাঠ এলাকা থেকে ৮ হাজার টাকার ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও রোববার দিবাগত রাত ৩টায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা দমদমিয়া স্থানে অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকার ৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *