ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো যশোরের তামান্না

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 21:38

যশোর প্রতিনিধি: এক পায়ে লিখে জিপিএ-৫ পেলো যশোরের তামান্না। তামান্না ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির মেয়ে।
তামান্না আক্তার নূরা’র জন্মগতভাবেই দুই হাত ও এক পা নেই। শরীরে শুধু একটিমাত্র পা-ই তার সম্বল। তার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানলো শারীরিক প্রতিবন্ধকতা। এক পায়ে লিখে এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঝিকরগাছার বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে বাংলা বাদে প্রত্যেকটি বিষয়ে এ প্লাস পেয়েছে সে।
অদম্য তামান্না মেয়েটি প্রথম শ্রেণি থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা পর্যন্ত মেধা তালিকায় শীর্ষে ছিল। ২০১৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলো সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *