ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এসএসসিতে ৯৫.৮৭%, দাখিলে ৯২.৯৩% ও ভোকেশনালে পাশের হার ৬০.২০%

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 22:15

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার ১৫টি মাধমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১১৮৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১১৩৮ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০জন পরীক্ষার্থী। এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩০৮ জন, এ (-) ২৯৪ জন, বি গ্রেড ২৭৯ জন, সি ১৯৬ জন, ডি গ্রেড ৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৪৫জন শিক্ষার্থী। উপজেলায় এসএসসিতে ৯৫.৮৭%, দাখিলে ৯২.৯৩%, ভোকেশনালে ৬০.২০% পরীক্ষার্থী পাশ করেছে।
উপজেলা মাধমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেবহাটায় এসএসসিতে ৯৫.৮৭%, দাখিলে ৯২.৯৩%, ভোকেশনালের ৬০.২০% পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের ১২৫ জনের মধ্যে ১২০ জন পাশ করেছে এবং ১১জন জিপিএ-৫ পেয়েছে। ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। টাউনশ্রীপুর শর. উচ্চ বিদ্যালয়ের ৮৪ জনের মধ্যে ৮০ জন পাশ করেছে। এর মধ্যে দু’জন জিপিএ-৫ পেয়েছে। আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮জনের মধ্যে ৭৯ জন পাশ করেছে। এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ জনের মধ্যে ৭৭জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১২ জনের মধ্যে ১০ জন পাশ করেছে। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ জনের মধ্যে ৫৬জন পাশ করেছে। দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭ জনের মধ্যে ৩৬জন পাশ করেছে। বাবুরাবাদ ঢেপুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৪ জনের মধ্যে ১৬৯জন পাশ করেছে। এর মধ্যে ১৭জন জিপিএ-৫ পেয়েছে। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১১৭ জনের মধ্যে ১০৯জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫জন। সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদের ৬৮ জনের মধ্যে ৬৬জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন। বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৬জনের মধ্যে ১৬৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭জন এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৭ জনের মধ্যে ২৪জন শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসার ২৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৬৩জন পাশ করেছে। এর মধ্যে নওয়াপাড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, কোমরপুর দাখিল মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় ৯৮জন অংশ নিয়ে ৫৯জন পাশ করেছে। ভোকেশনাল পরীক্ষায় কৃতকার্য হওয়া ৫৯জন পরীক্ষার্থী এ গ্রেড পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *