ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 21:49

তালা প্রতিনিধি: তালায় পবিত্র মাহে রমজানকে স্বাগত ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকালে তালা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা চত্বর থেকে পৃথক পৃথক র‌্যালি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল্ মামুন, জেলা ইসলামিক ফাইন্ডেশনের সুপারভাইজার শাহাজান কবির, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাও. তৌহিদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *