Sunday, 6 September 2026

কলারোয়া সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে প্রতারণা!

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 22:17

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি প্রতারক চক্র কৌশলে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সমাজসেবা অফিসের বিভিন্ন সেবা দেওয়ার নামে লুটে নিচ্ছেন মোটা অংকের টাকা।
কলারোয়ার পৌরসভার মুরারীকাঠি গ্রামের ছালাম বিশ্বাসের স্ত্রী ছালমা খাতুন জানান, আমার মেয়ের প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য একজন লোক আসে। তিনি আমার কাছে সাড়ে ৬ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিলে বিদেশী সংস্থা সৌদিআরব সিসিডিবির একটি লিখিত ফর্ম দিয়ে তিনি চলে যান।
আরেক বাসিন্দা রিমা খাতুন বলেন, তাকেও এই ধরণের প্রস্তাব দিয়ে ৩ হাজার টাকা দাবি করে। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে, প্রতারণার বিষয়ে সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মিজানুর রহমান বলেন, সাতক্ষীরার কদমতলার শারীরিক প্রতিবন্ধী বিল¬াল হোসেন এই ধরণের প্রতারণা করে আসছেন। সাতক্ষীরার পুলিশ তাকে একবার প্রতারণার দায়ে গ্রেফতারও করেছিল।
সমাজসেবা অফিসের কর্মকর্তা এস কে ফারুক হোসেন বলেন, সরকারি সুবিধা বিনামূল্যে পাওয়ার অধিকার সকল জনগণের আছে। সরকারি সুবিধা পাওয়ার জন্য কোন প্রকার অর্থের লেনদেন করবেন না। এবং সকল প্রকার প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *