ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল

admin ঢাকা
আপডেট: 5 May 2019, 21:48

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): শরীরে একটু সমস্যা বাড়বে। ডাক্তারের খরচ বাড়তে পারে। ভাইবোনের সঙ্গে কিছু মনোমালিন্য হবে। পড়াশোনায় ছাত্রছাত্রীদের মন বসবে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): পরিবারে কোন সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। লটারি প্রাপ্তির সময় আসছে। টাকা পয়সার দিকটা খুব খারাপ যাবে না। ব্যবসার স্থানে অশান্তি থেকে সাবধান।
মিথুন (২১ মে – ২০ জুন): নিম্নবিদ্যার স্থান শুভ। উচ্চবিদ্যায় একটু চেষ্টার উপর জোর দিন। কর্ম স্থানে সুনাম বাড়বে। দাম্পত্য জীবনে সন্তান নিয়ে অশান্তি বাড়তে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। অতিরিক্ত ভোগের ইচ্ছা হওয়ায় খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোন আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): সকালে সন্তান ও স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা। কোন কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোন ভ্রমণের আলোচনা হতে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ব্যবসার দিকে আয় বাড়তে পারে। চাকরির স্থানে কোন বাঁধা আসতে পারে। শত্রুর জন্য কোন ক্ষতি হতে পারে। দূরের কোন বন্ধুর খবর আসতে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): আজ একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হতে পারে। অপরের কোন উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। আজ নিজের আত্মীয়রা শত্রুতা করতে পারে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): কোন কাজের ব্যাপারে মনে উদ্বেগ বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোন শুভ কাজ হতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সাধু সঙ্গ সারা দিন পাওয়ার জন্য মানসিক আনন্দ বাড়তে পারে। বন্ধুর দিকে দিয়ে কোন ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সকালের দিকে অতিরিক্ত ব্যয় হতে পারে। কোনও কারণে সংসারের কাজে অনিহা বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল ফল পাবেন না। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): প্রেম প্রণয়ে বাঁধা আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে দুঃখ ভোগ বাড়তে পারে। কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসার দিকে বাড়তি কোন লাভের জন্য আনন্দ হতে পারে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): নতুন কোন কাজের জন্য চেষ্টা বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। তবে বাড়িতে কোন কিছুর জন্য আনন্দ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *