সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও প্রকার আঘাত লাগতে পারে। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত।
মিথুন (২১ মে – ২০ জুন): সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): মামলার ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহের সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): রক্তপাতের সম্ভাবনা আছে। আজ ব্যবসার দিকে কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ সকাল থেকে ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নবিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ধর্মীয় ব্যাপারে কোনও আলোচনা থেকে মনের শান্তি বাড়তে পারে। আজ অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে।

Leave a Reply