ঢাকাSaturday , 4 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝড়ে বড় ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর ‘শুকরিয়া’

admin ঢাকা
আপডেট: 4 May 2019, 23:26

ন্যাশনাল ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় ‘আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। তিনি সেখান থেকেই ঝড় মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন।
অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতে তা-ব চালিয়ে দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ঘরে ঘরচাপা ও গাছচাপা পড়ে চারজনের মৃত্যুর খবর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় ঘূর্ণিঝড়টি স্থলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়। যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এজন্য লন্ডন সফররত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।” ফণীর আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
“সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। দ্রুত সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১২ লাখ মানুষকে সাইক্লোন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য জেলা-উপজেলা প্রশাসনসহ এসব এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো, বিশেষ করে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের তৎপরতার প্রশংসা করা হয়। এছাড়া, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর গৃহীত কার্যক্রমেরও সন্তোষ প্রকাশ করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *