কোমরপুরে বিনা ধান-১০ এর মাঠ দিবস
ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। কৃষির উন্নয়ন ঘটাতে ও আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে। লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান-১০ অধিক ফলন দেয়। সেজন্য দিনদিন এ ধানের চাষ বাড়ছে।’ সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত লবণক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান-১০ সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি) অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ এসব কথা বলেছেন।
শনিবার (৪ মে) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় ‘শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের বাস্তবায়নে ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্র ফান্ডের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার পিএসও ও প্রধান ড. মো. ইব্রহিম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, বিএডিসির উপরিচালক মো. নাজিমুদ্দিন, সিসিটিএফ’র প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার ও ফার্ম ম্যানেজার মো. তরিকুল ইসলাম।

Leave a Reply