আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হালিমা খাতুন নামে এক গৃহবধূর হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহত গৃহবধূ হালিমা খাতুন উপজেলার জামালনগর গ্রামের শহিদ মুক্তিযোদ্ধা আজিজ সানার পুত্রবধূ। গুরুতর আহত অবস্থায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হালিমা খাতুন জানান, শনিবার (৪ মে) সকালে আমি ধান ক্ষেতে যেয়ে দেখি পাশের বাড়ির আব্দুল হাকিম সানার ছেলে মজিদ সানার গরুতে আমার কেটে রাখা ধান খাচ্ছে। আমি গরুটা তাড়িয়ে দিলে গরুর মালিক মজিদ সানার ক্ষেতের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর মজিদ সানা, তার স্ত্রী মরিয়ম ও ছেলে আহসান হাবিব গরু দিয়ে তাদের ধান নষ্ট করে দেওয়ার কথা বলে লাঠি দিয়ে আমাকে বেপরোয়া মারপিট করে। এতে আমার হাত ভেঙে যায়।
হালিমার স্বামী আছাফুদ্দৌলা জানান, তারা এর আগেও আমাদের মারপিট করেছে। থানায় অভিযোগ জমা দিয়েছি। আমি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply