সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): ব্যবসার দিকে অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। বাড়িতে প্রতিবেশী আসার যোগ। প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন): হঠাৎ কোনও কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): সকালের দিকে শরীরের কোনও কষ্টের জন্য কাজের ক্ষতি। আজ ব্যবসায় বা মাঙ্গলিক কোনও কাজের শুভ যোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ থাকবে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): হৃদরোগীদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে। আলস্যের শিকার হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা, বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): হজমের গ-গোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির যোগ। অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। পড়াশোনায় আজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে।

Leave a Reply