সাতক্ষীরায় তুফান মটরস’র উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিটল-নিলয় এক্সপ্রেস’র ডিলার ‘তুফান মটরস’ যাত্রা শুরু করেছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১টায় শহরের রাধানগরস্থ তুফান কোম্পানির মোড়ে তুফান কোম্পানির চেয়ারম্যান ডা. মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ফিতা কেটে ‘তুফান মটরস’র উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিটল-নিলয় এক্সপ্রেস’র সিইও মো. মোস্তাক আহমেদ, সিসিআর কর্মকর্তা রিয়াজুল রহমান, মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, আবুল কাশেম গ্রুপ’র চেয়ারম্যান মো. তাহমিদ আহমেদ চয়ন, তুফান মটরস’র ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।

Leave a Reply