শনিবার জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত
এস এম নাহিদ হাসান: শনিবার সাতক্ষীরা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শনিবারের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। পাঠদান বন্ধ রাখার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা কর্মস্থলে উপস্থিত থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার কথা চিঠির মাধ্যমে শিক্ষকদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।
তিনি জানান, আবহাওয়ার অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসনের যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো মনিটরিং করতে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে সহকারী শিক্ষা অফিসারদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা অফিসারদের কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। যেকোন প্রয়োজনে সাতটি উপজেলার সব শিক্ষা অফিস ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি কোথাও কোন আশ্রয়কেন্দ্র বন্ধ থাকলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা উপজেলা মনিটরিং সেলের সাথে যোগাযোগ করতে বলেন।

Leave a Reply