ঢাকাFriday , 3 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেঙে গেছে নওয়াপাড়ার স্লুইস গেট, স্বেচ্ছাশ্রমে সংস্কার

admin ঢাকা
আপডেট: 3 May 2019, 21:56

দেবহাটা প্রতিনিধি: ভেঙে গেছে দেবহাটার নওয়াপাড়ার স্লুইস গেট। তবে, কোন ক্ষয়ক্ষতির আগেই স্বেচ্ছা শ্রমে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৩ মে) খানজিয়া বাজার এলাকায় নওয়াপাড়া সীমান্তের এই স্লুইস গেট ভেঙে যায়। বিষয়টি জানাজানি হলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, নওড়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান ও কালীগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পরেই তাৎক্ষণিকভাবে গেটটি মেরামতের কাজ শুরু করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য মো. নুরুজ্জামান। পরে স্থানীয়দের সাথে নিয়ে পরিদর্শনে যান জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আল।
উল্লেখ্য, স্লুইস গেটটি ভেঙে যাওয়ায় নওয়াপাড়া ইউনিয়ন ও নলতা ইউনিয়নের শত শত বিঘা জমির ফসল, মৎস্য ঘেরসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দেয়।
এদিকে, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব থেকে ক্ষয়ক্ষতি এড়াতে দেবহাটা উপজেলার ১২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০ হাজার ৫শ মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার সীমানাজুড়ে ভারত বাংলাদেশের মধ্যদিয়ে বয়ে চলা ইছামতি নদীর বাধ নাজুক হওয়ায় যে কোন সময় নদী ভাঙ্গন দেখা দেওয়ার আশংকায় সময় পার করছে সাধারণ মানুষ। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *