শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি এসএম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ সবুজ, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ, শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ লিয়াকত আলী প্রমুখ। এছাড়া হাজী কুরবান আলী বাস টার্মিনাল সমিতির সম্পাদকসহ শ্যামনগর ও কালিগঞ্জের সকল শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply