ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউট লেট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 May 2019, 21:11

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউট লেট (৫০ তম) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকালে উপজেলার রাজগঞ্জ বাজারের মণিরামপুর সড়কের মা মালঞ্চ বস্ত্রালয়ের ২য় তলায়, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার এজেন্টের সত্ত্বাধিকারী সমিরণ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংক এশিয়ার যশোর শাখার ম্যানেজার মো. রবিউল ইসলাম ফিতা কেটে ব্যাংকের শাখার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, ব্যবসায়ী আবুল বাসার, কবি রত্ন সন্তোষ কুমার দত্ত, প্রাক্তন সহকারী অধ্যাপক কফিল উদ্দীন, প্রধান শিক্ষক খোরশেদ আলম, সুপার আব্দুর রশিদ, শিক্ষক আকবর আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই শাখায় এজেন্ট ব্যাংকিং এর পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং এর সকল সুবিধা নিশ্চিত করা হবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে একাউন্ট খুলে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সুবিধা নিরাপত্তার সাথে নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *