‘ফণী’: সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে ২ ফুট পানি বৃদ্ধি
স.ম ওসমান গণি সোহাগ, বুড়িগোয়ালিনী: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর থেকে সুন্দরবন সংলগ্ন চুনা, খোলপেটুয়া, মাংলঞ্চ ও যমুনা নদীতে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পায়। এছাড়া সকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ মেঘলা ও বাসাতের গতি বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply