দেবহাটায় কম্বাইন হারবেস্টারের উপর মাঠ দিবস
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কম্বাইন হারবেস্টারের উপর মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২ এর আওতায় দেবহাটায় ঈদগাহ ব্লকে এ মাঠ দিবস পালিত হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষক অফিসার নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষক অফিসার জিএম আল মামুন, কৃষক মোক্তার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল।
মাঠ দিবসে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Leave a Reply