সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভা
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ আবুল হোসেন, হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ অহিদুজ্জামান, হাফেজ রকিব হোসেন, হাফেজ আব্দুল হাকিম, হাফেজ কবির, হাফেজ জিয়া, হাফেজ ইব্রাহিম, হাফেজ রফিকুল ইসলাম কোহিনুর প্রমুখ। সভায় রমযানের তোহফা ছাপানোর বিষয়ে ও রমযানকে স্বাগত জানিয়ে ৫ মে র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply