ঢাকাTuesday , 30 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 30 April 2019, 21:02

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আহম্মেদ আলী (৪৭) নামের এক রাজমিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্র্বৃত্তরা। আহম্মেদ আলী উপজেলার সুন্দলপুর (পেয়ারাতলা) গ্রামের আব্দুল খালেকের ছেলে। সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) রাকিব হাসানসহ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুরুতর জখম আহম্মেদ আলীকে পরিবারের স্বজনরা ও পুলিশ উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ব্লু জানান, সুন্দলপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি ইটভাটার কাছে দুর্বৃত্তরা হামলা করে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায় তাকে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। এসময় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহম্মেদ আলীর ছেলে আমিনুর রহমান জানান, তার বাবার গলার ডান পাশে কোপানো হয়েছে। তিনি কথা বলেতে না পারায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি। তার বাবার অবস্থা সংকটাপন্ন বলেও তিনি জানান। সহকারী পুলিশ সুপার রাকিব হাসান জানান, ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *