শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্ত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়ছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়। ডা. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন মন্ডল। স্বাস্থ্য পরিদর্শক কার্ত্তিক চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সুশান্ত কুমার বাবু লাল, ডা. রেদোয়ান রাইসুল ইসলাম, প.প. কর্মকর্তা শাকির হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ রায় প্রমুখ। অতিথিদের বক্তব্য শেষে পুষ্টি সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী মা, কিশোর কিশোরী ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, ১২টি ইউনিয়নের মায়েদের মায়েদের রান্না প্রতিযোগীতা, কিশোর কিশোরীদের পুষ্টি ও চিত্রাংকন প্রতিযোগীতা, কৃষকদের কৃষি পন্যোর উপর পুষ্টিজ্ঞান প্রতিযোগীতা, ২ বছরের নিচেই ১৮ হাজার মা ও শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ে কাজ করা। নবযাত্রা প্রকল্প মা ও শিশুদের এবং গর্ভবতী মায়েদের জন্য ৩৩ কোটি টাকা পুষ্টি সহায়তা দিয়ে আসছে।

Leave a Reply