কৃষ্ণনগরে গ্রাম আদালত, বাল্য বিবাহ ও ট্যাক্স বিষয়ক জারিগান
জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধিতে গ্রাম আদালত, বাল্য বিবাহ ও গৃহ কর (ট্যাক্স) বিষয়ক জারিগান পরিবেশিত হয়েছে। বরিবার বিকাল ৩টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের মেয়ে সাফিয়া পারভীন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, জবেদ আলী, শেখ মোমতাজুল ইসলাম, সরদার শফিকুল ইসলাম, নুরুল হক গাজী, আফছার উদ্দীন ঢালী ও মহিলা সদস্য রাশিদা খলিল, শ্যামলী রানীসহ গ্রাম আদালত সহকারী লুৎফুন্নেছা।
বক্তারা ১৮ বছর আগে কোন কন্যা সন্তানকে বিয়ে না দেওয়া, স্বল্প খরচে কম সময়ে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের সেবা নেওয়া ও ইউনিয়নের উন্নয়নে নিয়মিত ট্যাক্স প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জারিগান পরিবেশন করেন দাউদ বয়তি ও সঙ্গীরা।

Leave a Reply