ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সম্মেলন: আলমগীর সভাপতি, সোহাগ সম্পাদক

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 21:29

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয় উপজেলার শৈলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মো. আলমগীর হোসেনকে সভাপতি ও মো. সোহাগ হোসেন রানাকে সাধারণ সম্পাদক করা হয়।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সোহাগ রানার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অতিথি

হিসেবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, চেয়ারম্যান ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও শৈলী হাই স্কুলের সভাপতি রিপন কুমার ধর, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য স ম আলাউদ্দিন, চেয়ারম্যান এসএম আব্দুল হক এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *