রতনপুরে চার দলীয় জমিদার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে চার দলীয় জমিদার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে রতনপুর ফুটবল মাঠে রতনপুর তারক নাথ বিদ্যাপীঠের আয়োজনে ও শেখ কামাল স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন রতনপুর তারক নাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমজেদ হোসেন, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল কবির টুটুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুল গফ্ফার মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে রতনপুর ফুটবল একাদশ ও যশোর নওয়াপাড়া ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে রতনপুর ফুটবল একাদশ ৪-২ গোলে যশোর নওয়াপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর কবির, সহকারী ছিলেন মোমিনুর রহমান ও রাশেদুল ইসলাম। আগামী ৩০ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশ ও কলারোয়া ফুটবল একাডেমি একে অপরের মোকাবেলা করবে।

Leave a Reply