ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় এটোরভাসটাটিন’র ব্যবহার বিষয়ক সেমিনার

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 20:44

ডেস্ক রিপোর্ট: প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় ‘এটোরভাসটাটিন’র ব্যবহার বিধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার ব্যবস্থাপনায় ও এস.কে.এফ ফার্মাসিউটিক্যাল লি. এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ।
সেমিনারে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র আবেদুর রহমান, সাংবাদিক ড. দিলিপ কুমার দেব, এসকেএফ প্রতিনিধি মো. সানাউল্লাহ খান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাদিউজ্জামান, প্রাক্তন ব্যাংক কর্মকতা শেখ আজিজুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *