ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রবীণ আ’লীগ নেতা রেজাউল করিম আর নেই

admin ঢাকা
আপডেট: 26 April 2019, 20:35

ডেস্ক রিপোর্ট: প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার শেখ রেজাউল করিম আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার ছোট ছেলের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এলাকায় দাদা ভাই হিসেবে পরিচিত ছিলেন শেখ রেজাউল করিম। তিনি আওয়ামী লীগের একজন কা-ারী ছিলেন। সবার প্রিয় শিক্ষক রেজাউল করিম দীর্ঘ জীবন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি সর্বশেষ বালিয়াদহ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বহু আগেই তিনি অবসরে যান। আওয়ামী লীগের সংকটময় পরিস্থিতিতে তিনি তালা উপজেলা আওয়ামী লীগের হাল ধরেন বার বার। তিনি দুই দুই বার তালা উপজেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। কখনো ক্ষমতার লোভ তাকে কাছে টানেনি। বঙ্গবন্ধুর সাথে বর্ষিয়ান এই নেতা রাজনীতি করেছেন। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তালা দলুয়া কলেজের সভাপতিসহ এলাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এদিকে, শুক্রবার বিকাল ৪টায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দ কাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, তার অসংখ্য ছাত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ নেন।
এ সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরার প্রবীণ আইনজীবী ও সাংবাদিক অ্যাড: এ.কে.এম শহীদউল্যাহ, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সুজায়েত আলী, সাংবাদিক এম কামরুজ্জামান, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, খেশরা ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সাংবাদিক আব্দুল জব্বার, অ্যাড. আব্দুস সামাদ, জাহাঙ্গির বিশ্বাস, বিশ্বজিৎ সাধু প্রমুখ উপস্থিত ছিলেন।
দাফনের আগে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মাস্টার শেখ রেজাউল করিমের কফিনে ফুলদিয়ে শেষ বারের মতো শ্রদ্ধা জানান তালা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *