কৃষ্ণনগরে সার্বজনীন গোরস্থান উদ্বোধন
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন আদর্শ গ্রামে সার্বজনীন গোরস্থান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ০.১৭ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত গোরস্থানটি উদ্বোধন করেন প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের বড় মেয়ে শাফিয়া পারভীন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, শেখ মোমতাজুল ইসলাম, সাইফুল ইসলাম, সমাজ সেবক গোবিন্দ প্রসাদ ঘোষ, হাফিজুর রহমান, সরদার নুরুল আমিন, আজিবর রহমান কাগুচী প্রমুখ।
এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আইয়ুব হোসেন শংকরপুরী।

Leave a Reply