সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য উন্নতি আসতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): ব্যথার উপশম পেতে পারেন। প্রেম প্রণয়ে বিবাদ বাড়তে পারে। বাহিরের কোন অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন): মনের দিকে একটু চাপ বাড়তে পারে। বাড়িতে প্রিয়জনের কোন খারাপ খবর আসতে পারে অযথা ভ্রমণ হতে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): দূরে কোন স্থানে ভ্রমণে যাওয়ার জন্য খরচ বাড়তে পারে। আত্মীয় নিয়ে কোন বিবাদ আসতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): অতিরিক্ত সহজ থাকার জন্য কাজের খতি হতে পারে। অশান্তির থেকে সাবধান থাকুন । অর্থ ব্যয় বাড়তে পারে । ব্যবসার জন্য উচ্চব্যক্তির সাথে আলচনা ।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ভাল কাজের জন্য আশা ভঙ্গ হতে পারে। আজ কোন কাজের শুরু খুব ভাল হবে। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোন স্থানে ভ্রমণের জন্য আলোচনা।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): আজ অর্থোপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): অতিরিক্ত ভোগ বিলাসের জন্য অনেক খরচ হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গল।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আপনার কোন প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোন ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না ।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাদ্য পেতে পারেন।

Leave a Reply