আল বারাকা গ্রুপের প্রতিষ্ঠাতাকে মারপিট, জমি দখলের চেষ্টা
ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে সম্পত্তি দখলের উদ্দেশ্যে আল বারাকা গ্রুপের প্রতিষ্ঠাতাকে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় শহরের পলাশপোল (রক্সি সিনেমা হলের পাশের্^) এলাকায় ঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী কামরুজ্জামান বুলুর স্ত্রী মনজুয়ারা ইমতিয়াজ সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, পলাশপোল মৌজায় সিএস-১০৫৫, এস এ- ১০৮৬, দাগ নং- ১১৪৬৬, ১১৪৬৭, জমির পরিমাণ ১৭.৫ শতক এর কোবলা সূত্রে মালিক আল বারাকা গ্রুপের প্রতিষ্ঠাতা পলাশপোল এলাকার মৃত শওকত আলী খানের পুত্র কামরুজ্জামান বুলু। জমির পূর্বের মালিক এ নিয়ে দেওয়ানী আদালতে মামলা করে। যার মামলা নং- ২২৪/৮৯। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত কোবলা সূত্রে মালিক অর্থাৎ কামরুজ্জামান বুলুর পক্ষে রায় দেন এবং গত ২৮ নভেম্বর’ ১৮ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজির ও পুলিশের উপস্থিতিতে তফসিল সীমান্ত নির্ধারণ করে দখল বুঝিয়ে দেয়।
দখল বুঝে পেয়ে কামরুজ্জামান বুলু উক্ত সম্পত্তিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২৪ এপ্রিল পলাশপোল এলাকার মৃত বাবর আলী সরদারের পুত্র খলিলুর রহমান, আব্দুল জলিল, আব্দুল বারী, তাহাজ্জেদ আলী, আহাজ্জেদ আলী, সাগর, আব্দুল বারীর পুত্র মুস্তাকিন, কাজল, আব্দুল জলিল সরদারের পুত্র জ্যামি, খলিলুর রহমানের পুত্র সুফল ও রানা সরদারসহ ৮/১০ জনের একটি বাহিনী কামরুজ্জামানের সম্পত্তিতে প্রবেশ করে তাকে খুন করার উদ্দেশ্যে খুজতে থাকে।
এসময় তারা কামরুজ্জামানকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। কামরুজ্জামানের স্ত্রী মনজুয়ারা ইমতিয়াজ এর প্রতিবাদ করতে গেলে তাকেও মারপিট এবং শ্লীলতাহানী ঘটায়। এছাড়া তারা সে সময় স্বর্ণের গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা লুটপাট করে। কামরুজ্জামানের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply