ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুর বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছ অপসারণের দাবি বণিক সমিতির

admin ঢাকা
আপডেট: 23 April 2019, 22:31

সেলিম হোসেন, ধুলিহর: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের ঝুঁকিপূর্ণ বটগাছ অপসারণের দাবি জানিয়েছে বাজার বণিক সমিতি।
বাজারের ঢাকা ফ্যাশনের প্রোপাইটার আবু বক্কর সিদ্দিক, মদিনা সুর প্রোপাইটার গোলাম, মীম বস্ত্রালয়ের সোহরাব, জাকিয়া বস্ত্রালয়ের দলিল হোসেন, মফিজুল বস্ত্রালয়ের মফিজুল ইসলাম, রবিউল বস্ত্রালয়ের রবিউল, রাকিব ফ্যাশনের আলাউদ্দীন, আলমগীর বস্ত্রালয়ের আলমগীর, খালেক এন্টারপ্রাইজের খালেক, আবেদ এন্টারপ্রাইজের আবেদু, হারুন এন্টারপ্রাইজের হারুন, রফিকুল চাউল ভান্ডারের প্রোপাইটার রফিকুল ও মাংস ব্যবসায়ী গোলাম মোস্তফা, মফিজুল ইসলাম, ইব্রাহিম, বাবু ও জিয়াত জানান, ব্রহ্মরাজপুরের মাছ ও কাপড়ের বাজারে অবস্থিত শতবর্ষী বট পাপড়ি গাছ বর্তমানে ব্যবসায়ীদের জীবনের হুমকি হয়ে দাড়িয়েছে। ঝড়ের সময় সকলকে আতংকে থাকতে হয়। যখন ঝড় আসে, তখন গাছটি ভেঙে পড়ার উপক্রম হয়। এতে ব্যবসায়ীরা আতংকগ্রস্ত হয়ে পড়ে।
ব্যবসায়ীরা আরো বলেন, এ বছর ঝড়ের প্রকোপ অন্য বছরের তুলনায় বহুগুণ বেশি। প্রায় বিকাল ও সন্ধ্যায় ঝড় হয়। এ ব্যাপারে স্থানীয় বাজার কমিটিসহ চেয়ারম্যানকে অবহিত করেও কোন কাজ হয়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের আবেদন যত দ্রুত সম্ভব গাছটি অপসারণে ব্যবস্থা নিন।
এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি ও সম্পাদক বলেন, গাছ কাটার অথরিটি তারা নয়। স্থানীয় ভূমি অফিসকে গাছটি অপসারণের জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *