কলারোয়ায় পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
কলারোয়া পৌরসভার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোছা. রোকসানা পারভীন।
এতে ক্ষুদ্র পানি ব্যবসা ব্যবস্থাপনা, ক্রেতা ব্যবস্থাপনা ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে মো. আবু হাসান, মো. এরশাদ আলি, মো. মোকলেছুর রহমান, আ. আহাদ, মনিরুল ইসলাম, মোহর আলী ও আশরাফুল অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে পানির জার, স্ট্যান্ড, হ্যান্ড গ্লোভস, মার্কস ও হেড কভার প্রদান করা হয়।
প্রশিক্ষণে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত নিরাপদ পানির সরবরাহের নিশ্চয়তা প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply