ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরের সমাজকর্মীকে শ্রেষ্ঠ সন্তান পদক প্রদান

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:37

যশোর প্রতিনিধি: যশোরের সমাজকর্মী ও জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুকে শ্রেষ্ঠ সন্তান পদক প্রদান করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা পদক প্রদান করেছে জয়তী সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল। যশোর ষাধোর্দ্ধ নারী উন্নয়ন কর্মসূচির সহ-সভাপতি অ্যাডভোকেট সালেহা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জয়তী সোসাইটি’র পরিচালক অর্চনা বিশ্বাসসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পদকপ্রাপ্ত আরজু অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, লক্ষ্য ঠিক থাকলে যেকোন ব্যক্তি সমাজের জন্য ভূমিকা রাখতে পারে। হতে পারে স্বমহিমায় উজ্জ্বল। তিনি ন্যয়ের সাথে সমাজের জন্য সাধ্যমত অবদান রাখার জন্য সবার প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *