ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁকালে আদালতের নির্দেশ অমান্য করে ধান লুটের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 19 April 2019, 21:35

ডেস্ক রিপোর্ট: আদালতের নির্দেশ অমান্য করে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের বাঁকালে পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী জমির মালিকের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার রামদেবপুর মৌজায় দশমিক ২৭ শতক সম্পত্তির মালিক মৃত কেয়ামুদ্দিন সরদারের ওয়ারেশগণ। উক্ত সম্পত্তি তারা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই সম্পত্তির পাশে হওয়ায় একই এলাকার মৃত আলকাজ সরদারের ছেলে আব্দুল আলিম, জেহের আলীর ছেলে আব্দুল জলিল ও হামজার ছেলে জামাল উদ্দীন অবৈধভাবে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে ইতঃপূর্বে মৃত কেয়ামুদ্দীনের ছেলেদের মারপিট করে এবং ফসলের ক্ষয়ক্ষতি করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ওই সম্পত্তিতে কেয়ামুদ্দীনের ছেলেরা ধানের চারা রোপন করেন। গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার তারা পাকা ধান কেটে জমিতে রেখে চলে যান। এ সুযোগে আব্দুল আলিম প্রায় ৪০ হাজার টাকার ধান তার বাড়ি নিয়ে যায়। এবিষয়ে কথা বলতে গেলে তারা ভুক্তভোগী জমির মালিকদের খুন জখমের হুমকি প্রদর্শন করে।
এ ঘটনায় মৃত কেয়ামুদ্দিনের ছেলে ইয়াছিন উদ্দীন প্রতিকার চেয়ে ১৯ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *