বড়দলে বাসন্তী পূজা ও নববর্ষ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা
এসএম শরীফ, বড়দল: আশাশুনিতে বাসন্তী পূজা ও নববর্ষ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে ফকরাবাদ-বুড়িয়া সর্বজনীন বাসন্তী পূজা মন্দির চত্বরে পূজা কমিটির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সোহরাব হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, আল-আমিন যুব সংঘের সভাপতি সাংবাদিক এসএম শরীফ, সমাজ সেবক আজহারুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা বিএম আলাউদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, প্রাক্তন প্রধান শিক্ষক শুখেন্দু কুমার মন্ডল প্রমুখ।
এদিন হাড়িভাঙ্গা, লাঠিখেলা, চেয়ারসিটিং, সূচ পরানো, প্রদীপ জ¦ালানোসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply