ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনাতে অ্যাডমিশন ফেয়ার

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 21:51

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বিভাগের অফিস খোলা থাকবে।
অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. আব্দুল মাতিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এসএম মনিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ।
ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে।
উল্লে¬খ্য, এনইউবিটি খুলনা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পযন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বিবিএ, ইংরেজি, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজি)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *