বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন মালামাল জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তালাচাবি, চা পাতা, গাঁজা, থ্রিপিস, হাত পাখা, বিট লবণ, সেন্ডেল এবং বাই সাইকেল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা মূল্যের ১শটি ভারতীয় থ্রি পিস জব্দ করে। একইদিন রাত সাড়ে ৩টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা নটিজংগল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ৫শ টাকা মূল্যের তিন কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এদিকে, মাদরা বিওপি’র সদস্যরা চাঁদনী এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার টাকা মূল্যের ৩শ ৬০টি ভারতীয় তালাচাবি জব্দ, কাকডাংগা বিওপি’র সদস্যরা আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ১৬৬ কেজি ভারতীয় চা পাতা ও ১০ হাজার টাকা মূল্যের ১৫০টি ভারতীয় হাত পাখা, ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল, কুটিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা মূল্যের ৩০০ কেজি ভারতীয় বিট লবণ ও ২৯ হাজার ৬শ টাকা মূল্যের ৬৫ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে। তবে, বিজিবি সদস্যরা এসব অভিযানে কোন চোরাকারাবারীকে আটক করতে সক্ষম হয়নি।

Leave a Reply