ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 12 April 2019, 21:53

সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় যেসব ইউনিয়ন কমিটি দুর্বল হয়ে পড়েছে সেসব কমিটি এক মাসের মধ্যে পুনর্গঠন পূর্বক থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্ততি ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলকে আগামী সম্মেলন পর্যন্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে সংগঠনের কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুর জামান লিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন ও সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিকাশ মন্ডলের সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটির সমীরণ কুমার বাইন, আব্দুস সালাম পাড়, আব্দুল আজিজ, আব্দুল মোমিনসহ উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *