পহেলা বৈশাখে আসছে কণ্ঠশিল্পী এস.কে প্রকাশের ‘তোর চোখের মায়ায়’
দেবহাটা প্রতিনিধি: পহেলা বৈশাখে আসছে কণ্ঠশিল্পী এস.কে প্রকাশের মিউজিক ভিডিও ‘তোর চোখের মায়ায়’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এবং সঙ্গীতায়োজন করেছে টি.আর রোমান্স।
এস.কে প্রকাশ বলেন, সম্প্রতি চিত্রনায়ক সুপ্ত ও সামান্তা শিমু জুটি বেঁধে ‘তোর চোখের মায়ায়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা রিপন দে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে নির্মিত মিউজিক ভিডিওটি পহেলা বৈশাখের আগেই ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Leave a Reply